Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে মায়ের শেষ দিন, পরের দিন চিতায় উঠলো মা

মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে মায়ের শেষ দিন, পরের দিন চিতায় উঠলো মা

মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে মায়ের শেষ দিন, পরের দিন চিতায় উঠলো মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ :  ভাগ্যের কাছে হেরে গেল এক তরুণী মা! ব্যাপক আনন্দের মধ্যে বাড়িতে চলছিল মেয়ের অন্নপ্রাশন। আর অন্নপ্রাশনের দিন যে মায়ের শেষ দিন সেটা কেইবা জানত। চল্লির আগুন থেকে কয়েক সেকেন্ডের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়ে আগুন। বাড়ির লোকজনদের নজরে আসতেই সাথে সাথে গৃহবধূ শিপ্রা সরকারকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে।

 কিন্তু শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে কুড়ি বছর বয়সী শিশু কন্যার মা শিপ্রা। ঘটনা তোলাবাগান এলাকায়। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, দু'বছর আগে বিয়ে হয়েছিল শিপ্রার। স্বামীর নাম তপন সরকার। সাত মাস আগে তাদের একটি ফুটফুটে সন্তান জন্ম হয়। সোমবার ছিল বাড়িতে অন্নপ্রাশন। লোকজনদের ভিড় ছিল বাড়িতে। কূলে কান্না করছিল তার সন্তান। তাই খাবার বানাতে শিপ্রা গিয়েছিল রান্নাঘরে। চুল্লিতে আগুন নিভে যাওয়ায় লাকড়িতে কেরোসিন ঢেলে দেওয়ার সাথে সাথেই আগুন দাউ দাউ করে তার শরীরে লেগে যায়। বাড়ির লোকজনদের নজরে আসতে নিয়ে আসে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিপ্রা। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কেইবা জানতো মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে মায়ের শেষ দিন, পরের দিন চিতায় উঠবে মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha