Monday, August 17, 2026
বাড়ি রাজ্য হোটেলে ফের থাবা বসালো চোরের দল

হোটেলে ফের থাবা বসালো চোরের দল

হোটেলে ফের থাবা বসালো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : বিশালগড় থানা চত্বরে থাকা হোটেলে ফের থাবা বসালো চোরের দল। কিছুদিন পূর্বে একবার এই হোটেলে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার রাতে ফের একবার এই হোটেলে থাবা বসালো চোরের দল।

 সোমবার সকালে হোটেলের মালিক হোটেলের তালা খুলে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। চোরেরা হোটেল থেকে খাবার সকল সামগ্রী চুরি করে নিয়ে যায়। হোটেল মালিক চুরির ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় থানার পুলিশকে অবগত করেন। হোটেল মালিক জানান রবিবার সন্ধ্যায় তিনি দোকানের সবকিছু গুছিয়ে রেখে যান। সোমবার সকালে হোটেলে এসে দেখতে পান চোরেরা দোকান থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে। তিনি পুলিশের ভূমিকা নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha