Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য ৪৫ কেজি শুকনো গাঁজা সমেত দুইজন আটক

৪৫ কেজি শুকনো গাঁজা সমেত দুইজন আটক

৪৫ কেজি শুকনো গাঁজা সমেত দুইজন আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : গোপন খবরের ভিত্তিতে ৪৫ কেজি শুকনো গাঁজা সমেত দুই কারবারিকে আটক করল মেলাঘর থানা পুলিশ। ঘটনা মেলাঘর থানাধীন তকসাপাড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরে ভিত্তিতে তকশাপাড়া ১ নং ওয়ার্ড এলাকায় প্রাণজিত বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ কেজি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

 নিজ বাড়িতে ঘরের ভেতর মাটির নিচে লুকানো ছিল গাঁজা ভর্তি ড্রাম। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা। অভিযানে বাড়ির মালিক প্রানজিত বর্মন এবং সঞ্জিত বর্মন নামে দুই ভাইকে আটক করতে সক্ষম হয়। গাঁজা সমেত ধৃত দুজনকে পুলিশ থানায় নিয়ে আসে এবং পুলিশ এন ডি পি এস ধারায় মামলা নেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha