Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে দুর্বৃত্তদের দ্বারা হেনস্তার শিকার মহিলারা। এনে গোটা দেশে নিন্দার ঝড় বইছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে সাধারণ মানুষ তারই জানিয়েছে অভিযুক্তদের গ্রেফতার করে যাতে কঠোর শাস্তি ব্যবহার করা হয়।

এরই মধ্যে পশ্চিমবঙ্গের সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হয় এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত সায়ন দত্ত জানান এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সরকারের নমনীয়তার জন্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল পুড়ানো হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha