Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য গোলচক্কর বাজার আধুনিককরণ করার জন্য পরিদর্শনে গেলেন মেয়র

গোলচক্কর বাজার আধুনিককরণ করার জন্য পরিদর্শনে গেলেন মেয়র

গোলচক্কর বাজার আধুনিককরণ করার জন্য পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার আধুনিককরণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করল আগরতলা পুর নিগম।

মঙ্গলবার বাজারটি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন আগরতলা পুরো নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। এইদিন বর্ডার গোল চক্কর বাজারতি সরজমিনে ঘুরে দেখেন নিগমের মেয়র।

কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে। পড়ে নিগমের মেয়র দীপক মজুমদার জানান দীর্ঘ দিন ধরে বর্ডার গোল চক্কর বাজারকে সংস্কার করা হয়নি। বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করা হবে। কারন পাশেই লাইট হাউস নির্মাণ করা হচ্ছে। এই লাইট হাউসে প্রায় ১ হাজার পরিবার বসবাস করবে। বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করার লক্ষ্যে এইদিন বাজারটি পরিদর্শন করা হয়েছে। বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha