Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ, রং উদ্ধার

প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ, রং উদ্ধার

প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ, রং উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : বি.এস.এফ এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে ভারত - বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ, রং এবং পটাকে উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তে ধর্মনগরের রাগনা এলাকায় হিরণময় পালের বাড়িতে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৯ নং ব্যাটেলিয়ান এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

 অভিযানে প্রচুর পরিমাণে অবৈধ বিলেতি মদ, রং এবং পটাকে উদ্ধার হয়। যা বাংলাদেশে পাচারের জন্য রাখা হয়েছিল। বাড়ির মালিক এর কোন ধরনের সঠিক কাগজপত্র প্রমাণ করতে পারে নি। বিএসএফের পক্ষ থেকে আরো জানানো হয় এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha