Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য এক বাংলাদেশী সহ দুই পাচারকারী আটক

এক বাংলাদেশী সহ দুই পাচারকারী আটক

এক বাংলাদেশী সহ দুই পাচারকারী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : এক বাংলাদেশী এবং দুই পাতালকারীকে ধরে বিএসএফের ১৩৯ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা তুলে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থানাধীন বৈঠানবাড়ি এলাকার অর্জুনার পাশ দিয়ে বুধবার ভোরে বাইক যেতে দেখে ১৩৯ নং ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের সন্দেহ হলে তারা বাইকটিকে তাড়া করে।

 সেই বাইকের তাড়া করে আটক করতে সক্ষম হয়। সন্দেহজনক ভাবে তল্লাশি চালিয়ে তাদের কাছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড সহ বাংলাদেশী জিনিস উদ্ধার করতে সক্ষম হয়। বিএসএফের সন্দেহ হলে জিজ্ঞাসা বাদে মোহাম্মদ আব্দুল করিম জানায় সে ২০১৯ সাল থেকে ভারতের ব্যাঙ্গালোরে এসে কাজ করে চলেছে। ব্যাঙ্গালোরে এক দালালকে ৪০ হাজার টাকা দিয়ে সে নকল আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সহ সমস্ত নথি বানিয়ে নিয়েছে। এই নিয়ে সে তিনবার বাংলাদেশ গেছে। প্রথমবার বাংলাদেশের যাতায়াতে জাকির, শাকিল তারা তাকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে টাকার বিনিময়ে সাহায্য করেছিল। এপার থেকে যাওয়ার সময় সান্টু ওরাং এবং পিন্টু ওরাং দুই ভাই সহায়তা করেছে । তাদের বাড়ি স্যাট লাং পাড়া ঢেপাছড়া এলাকায়। বিএসএফের জোয়ানরা বাংলাদেশি মোহাম্মদ আব্দুল করিম এবং দুই দালাল সান্টু ওরাং এবং পিন্টু ওরাং -কে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha