Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক ডাকাতি ধর্মনগরে, রক্তাক্ত মহিলা

দুঃসাহসিক ডাকাতি ধর্মনগরে, রক্তাক্ত মহিলা

দুঃসাহসিক ডাকাতি ধর্মনগরে, রক্তাক্ত মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাতে ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় জয়ন্ত দাস গুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত একটা ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত আলাদা ঘরে থাকেন।

আনুমানিক রাত দুইটা নাগাদ সবিতা দেবী আচমকা চিৎকার শুরু করে বলে কাল থেকে কানের নিয়ে যাচ্ছে ডাকাতের দল। তারপর ডাকাতের দল সবিতা দেবীর ডান দিকের গালে দা দিয়ে আঘাত করে। এবং মুখে কালো কাপড় বাঁধা ডাকাতের দল হুমকি দেয় চিৎকার করলে ছেলেকে মেরে ফেলবে। এই বলে তার কানের, গলার চেইন এবং হাতের আংটি নিয়ে নেয়।

পাশাপাশি দা দিয়ে বাঁ হাতে ক্রমাগত মারতে থাকে বলে অভিযোগ। ছেলে জয়ন্ত জানায়, ডাকাত চলে যাওয়ার পর তার মা তাকে ফোন করে জানায়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সে ঘর থেকে বের হতে পারেনি। তারপর তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান যে দা দিয়ে সবিতা দেবীকে আঘাত করা হয়েছে সেই দা তাদের ঘরেই ছিল। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha