Friday, August 14, 2026
বাড়ি রাজ্য গাড়ি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার

গাড়ি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার

গাড়ি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : এক ব্যক্তির গাড়ি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার। শিশুকন্যার নাম অনিতা রায়। বয়স ১১ বছর।

ঘটনার বিবরণে জানা যায়, মেখলি পাড়া বস্তিতে শিশু কন্যাটি অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় গাড়ি থেকে ছিটকে পড়েছিল।

পরে তার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশে লোকজন। নিয়ে আসা হয় কাতলামারা হাসপাতালে। অবস্থা রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় শিশুকন্যাটির। তার পিতা দিনমজুর। মেয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে জিবি হাসপাতাল চত্বরে। দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha