স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। রাজ্যে এলেন বলিউড গায়িকা আকৃতি কাক্কর। ফটিকরায় স্কুল মাঠে আয়োজিত মিলন মেলার গানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শনিবার এম বি বি বিমানবন্দরে এসে তিনি ধন্যবাদ জানান উদ্যোক্তাদের। তিনি বলেন ত্রিপুরা রাজ্যে গানের পারফর্মে অংশ নিতে এসেছেন। তিনি অত্যন্ত আনন্দিত ও আগ্রহী বলে জানান। উল্লেখ্য, সম্প্রতি ফটিকরায় স্কুলের মেলার আয়োজন নিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ। তাদের অভিযোগ রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা এবং কলেজের পরীক্ষার সময় মন্ত্রী ঘটা করে ফটিকরায় স্কুল মাঠে মেলার আয়োজন করেছে। ইতিমধ্যে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার স্বার্থে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি করবে বলে জানিয়েছেন। তবে খেলা ও মেলা ঘিরে যে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার উপর প্রভাব পড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান