Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য খেলা, মেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো এস এফ আই এবং টি এস ইউ

খেলা, মেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো এস এফ আই এবং টি এস ইউ

খেলা, মেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো এস এফ আই এবং টি এস ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :  আগামী ১ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং ২ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে সি.বি.এস.ই -র পরীক্ষা শুরু হয়ে গেছে। এছাড়াও স্কুলের বিভিন্ন ক্লাসের বার্ষিক পরিক্ষা চলছে। সার্বিকভাবে সারা রাজ্যে পরীক্ষার মরসুম চলছে। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে খেলা, মেলার নাম করে আসর বসানো হচ্ছে।

 এবং এ খেলা মেলায় মাইক বাজিয়ে শব্দ সন্ত্রাস চলছে। এর জন্য মূল দায়ী শাসক দলের নেতা মন্ত্রীরা। তারা খেলা মেলার নাম করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। শুক্রবার ছাত্র যুব ভবনে এস এফ আই এবং টি এস ইউ যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলে রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি উদাহরণস্বরূপ বলেন, বড়দোয়ালি স্কুলের মাঠে মেলা, ফটিকরায় স্কুল মাঠে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে মেলার আয়োজন করা হয়। এমন স্পর্শকাতর সময়ে এ ধরনের অনুষ্ঠান একজন দায়িত্বশীল মন্ত্রী করতে পারে সেটা ভাবা যায় না।

 এর বিরুদ্ধে রাজ্য পুলিশের আই জি -র গত এক সপ্তাহ আগে দাবি করা হয় তিনি এর কোন সদুত্তর দেয়নি। ২৪ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের মহান নির্দেশকের কাছে দাবি করা হবে যাতে অবিলম্বে শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এবং এইগুলি যাতে বন্ধ করা হয়। এন আই টি কর্তৃপক্ষ গবেষকদের ফেলোশিপ সংশোধন করা হচ্ছে না। তাদের প্রাপ্য টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য। তাদের প্রাপ্য বেতন যদি অবিলম্বে মিটিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবে এস এফ আই। পাশাপাশি শিক্ষক সংকট নিয়ে সমালোচনা করেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha