Monday, August 17, 2026
বাড়ি রাজ্য নিখোঁজ এক গৃহবধূ

নিখোঁজ এক গৃহবধূ

নিখোঁজ এক গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পান্ডবপুর এলাকায় নিখোঁজ এক গৃহবধূ।  গৃহবধূর নাম প্রিয়া সরকার । নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে নিখোঁজ হয়ে যায় গৃহবধূ প্রিয়া সরকার।

ঘটনার বিবরণে জানা যায় গোলাঘাটি বিধান সভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা প্রিয়া সরকার ওরফে পায়েলের সাথে পাঁচ বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয় কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের। প্রিয়া সরকারের মামি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান বিয়ের পর থেকে প্রিয়া ও স্বামী অভিজিৎ-এর মধ্যে অশান্তি চলছিল। প্রিয়া প্রায় সময় এই অশান্তির বিষয়ে মামার বাড়িতে জানাতো। স্বামীর বাড়িতে কাজের লোকের ন্যায় বসবাস করতে হতো প্রিয়াকে। এরই মধ্যে ১৭ ফেব্রিয়ারি প্রিয়ার স্বামী প্রিয়ার মামির বাড়িতে গিয়ে জানায় প্রিয়া বাড়ি থেকে নিখোঁজ। প্রিয়ার মামির অভিযোগ স্বামীর বাড়িতে অশান্তির জেরে প্রিয়া স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এই বিষয়ে আমতলি থানার অভিযোগ জানানো হয়েছে বলেও জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha