Friday, August 14, 2026
বাড়ি রাজ্য আইন মানছে না শাসক দলের গেরুয়া সংগঠন, সরকারের দিকে আঙ্গুল তুললেন বিধায়ক

আইন মানছে না শাসক দলের গেরুয়া সংগঠন, সরকারের দিকে আঙ্গুল তুললেন বিধায়ক

আইন মানছে না শাসক দলের গেরুয়া সংগঠন, সরকারের দিকে আঙ্গুল তুললেন বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : সরকারি খাস জায়গাতে অবৈধভাবে গড়ে উঠছে বর্তমান সরকারের বিভিন্ন রাজনৈতিক পার্টি অফিস। সরকারের কার্যকর করা আইন মানছে না শাসক দলের গেরুয়া সংগঠন। খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকার সি এন জি স্টেশন সংলগ্নে বেআইনিভাবে গড়ে উঠেছে কর্মচারী সংগঠনের এক অফিস। বিষয়টি নিয়ে আঙ্গুল তুললেন স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস।

তাঁর অভিযোগ, খোয়াই মহকুমার বিভিন্ন সরকারি জায়গায় গড়ে উঠেছে শাসক দলের বিভিন্ন অফিস। এই বিষয়টি কেন্দ্র করে রাজ্য বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন সিপিএম দলের পক্ষ থেকে। কারণ ২০১৮ সালে রাজ্যে বিজেপি জোট সরকার আসার পর রাজ্য সরকার নির্দেশ জারি করেন সরকারি জায়গায় কোন রাজনৈতিক দলের কোন ধরনের পার্টি অফিস তোলা যাবে না। এর জন্য সরকার একটি আইন করে সরকারি জমির উপর গজিয়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস গুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তাতে করে সব থেকে বেশি পার্টি অফিস ভাঙ্গা হয়েছিল সিপিএম দলের।

এমনটাই মন্তব্য করেন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরেও খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকার সি এন জি স্টেশন সংলগ্ন সরকারি জায়গায় গড়ে উঠেছে কর্মচারী সংগঠনের একটি অফিস। শুধু তাই নয় খোয়াই মহকুমার বিভিন্ন জায়গাতেও রয়েছে সরকারি জায়গায় উপর শাসক দলের অফিস গুলি। কিন্তু নিজ দলের পার্টি অফিসগুলি সরকারি জায়গায থাকা সত্ত্বেও সেগুলোকে ভাঙ্গা হচ্ছে না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে দলের পার্টি অফিস বলে তা ভাঙ্গা হচ্ছে না। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha