Friday, August 14, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতালের নিউরোলজিস্টের বড় সাফল্য তুলে ধরলেন চিকিৎসক মহল

জিবি হাসপাতালের নিউরোলজিস্টের বড় সাফল্য তুলে ধরলেন চিকিৎসক মহল

জিবি হাসপাতালের নিউরোলজিস্টের বড় সাফল্য তুলে ধরলেন চিকিৎসক মহল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : আগে বহু পরীক্ষা জিবি হাসপাতালে হতো না। কারণ এর জন্য বহু যন্ত্রপাতি প্রয়োজন হয়। এই পরীক্ষা নিরীক্ষা গুলি এখন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জিবি হাসপাতালে করা হয়। এখন ই ই জি, ই এম জি, আর এন এস টি এবং সিবি পরিক্ষা করা হয়। ফিজিওলজি ডিপার্টমেন্টের সাথে নিউরোলজি ডিপার্টমেন্ট মিলে পরীক্ষাগুলি সম্পূর্ণ করে। এর ফলে রাজ্যের দূর-দূরান্ত থেকে আসা রোগীরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি উপকৃত হচ্ছে বাংলাদেশ থেকে আসা রোগীরা।

 বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডাঃ আবির লাল নাথ। নিউরোলজিস্ট বিভাগের পক্ষ থেকে ডাঃ আবির লাল নাথ আরো জানান, ২০২৩ সালের ৩১ মে থেকে রাজ্যে নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট পথ চলা শুরু করে। এন সি ভি মেশিনের মাধ্যমে বর্তমানে উন্নত পরিষেবা প্রদান করা হচ্ছে রোগীদের। এই উন্নত প্রযুক্তি সম্পন্ন মেশিনটি এইমস, গুয়াহাটি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে রয়েছে। দিন দিন রাজ্যে নার্ভের রোগীর সমস্যা বাড়ছে। রোগীরা যখন হাসপাতালে আসে তখন তাদের নার্ভের বর্তমান অবস্থা এই এনসিবি মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। তারপর রোগীদের ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। মার্সেল ডিজিসের জন্য ইএমজি পরিষেবা দেওয়া হয়। এছাড়াও শরীরের চামড়ার সমস্যা নিয়ে যারা ভুগছে তাদের জন্য আর এন এস টি পরীক্ষা করা হয়। তিনি আরো বলেন, ১৪০ টির অধিক এন্ডোসকপি করেছেন। জিবি হাসপাতালে এ ধরনের বহু পরীক্ষা এখন বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha