Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতালের বাইরে নগ্ন অবস্থায় পড়ে রইল রোগী

জিবি হাসপাতালের বাইরে নগ্ন অবস্থায় পড়ে রইল রোগী

জিবি হাসপাতালের বাইরে নগ্ন অবস্থায় পড়ে রইল রোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : প্রতিদিন মানবতাকে হার মানাচ্ছে জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসক মহল। গত কয়েক মাস আগে হাসপাতালে একটি রোগীকে বাইরে এনে ফেলে রাখার অভিযোগ উঠেছিল হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।

 পরবর্তী সময় সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম প্রচারিত হয়। এ রেশ কাটতে না কাটতেই আবারো এ ধরনের দৃশ্য ফুটে উঠল জিবি হাসপাতালে বাইরে। প্রখর রোদের মধ্যে হাসপাতালের ট্রমা সেন্টারে সামনে পড়ে রইল নগ্ন অবস্থায় এক রোগী। নিজের নাম পর্যন্ত ঠিকভাবে বলতে পারছেন না তিনি। রোগীটি গত কয়েকদিন হাসপাতালের আউটডোরের সামনে চিকিৎসাধীন ছিল বলে হাসপাতাল চত্বরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে হাসপাতালে বাইরে এভাবে রোগীকে পড়ে থাকতে দেখে অনেকে হতভম্ব হয়ে যায় অন্যান্য রোগীর পরিজন। হাসপাতালের এক সিকিউরিটি গার্ড জানান তিনি এই বিষয়ে কিছুই বলতে পারেন না। সকাল ৯ টা থেকে লোকটিকে হাসপাতালে বাইরে পড়ে থাকতে দেখছে। এবং লোকটি পায়ে হেঁটে এখানে এসে শুয়ে আছে। রোগের পরিচয়ও তিনি জানেন না। অপরদিকে এক অটো চালক জানান, এই ঘটনা সম্পূর্ণ অমানবিক। কোন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক রোগীকে হাসপাতালে ভেতরে নিয়ে যেতে আসেনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha