স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : ভবঘুরকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করল বিয়ের বাস। ঘটনা কমলপুর মানিক ভান্ডার স্থিত দক্ষিণ বাজারে। জানা যায়, বাস গাড়িটির নম্বর টি আর ০৬-১২১৫। এদিকে গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে আসে।
তাকে জরুরি চিকিৎসার পর জেলা হাসপাতাল তথা কুলাইয়ে রেফার করা হয়েছে। কর্তব্যরত ডাক্তার শিমুল সরকার জানান আহত ভবঘুরের আঘাত গুরুতর। তাই জরুরি চিকিৎসার পর কুলাইয়ে রেফার করা হয়। এদিকে যে বিয়ের গাড়িটি আঘাত করেছিল সেটি সম্ভবত খোয়াই -র গাড়ি। গাড়ি চালক পালিয়ে যাবার চেষ্টা করলেও তাকে আটক করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান