Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে হুলুস্থুল

বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে হুলুস্থুল

বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে হুলুস্থুল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে তালবাহানা। এলাকার প্রমিলা বাহিনীর বাঁধার মুখে পড়তে হল শ্রমিক সহ ঠিকেদারকে। জানা যায় দুই মাস যাবৎ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার বিভিন্ন পাড়ায় সরকারিভাবে পুরানো বিদ্যুতের খুঁটি ও তার পরিবর্তন করা হচ্ছে।

নতুন করে খুঁটি বসিয়ে কাভার যুক্ত তার লাগানোর কাজ চলছে। শনিবার কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডের মাধবটিলার পূর্ব পাড়ায় কাভার যুক্ত তার লাগাতে যায় শ্রমিক সহ ঠিকেদার। ঠিকেদারের নির্দেশে শ্রমিকরা নতুন খুঁটি না বসিয়ে পুরানো খুঁটিতে তার লাগানোর উদ্যোগ নেয়। তখন এলাকার মহিলারা শ্রমিকদের কাজে বাধা দেয়। এলাকার মহিলাদের দাবি এলাকায় চারটি বিদ্যুৎ-এর খুঁটি ঝুকি পূর্ণ অবস্থায় রয়েছে। এই খুঁটি গুলি পরিবর্তন করে নতুন খুঁটি বসাতে হবে। কিন্তু ঠিকেদার মাত্র দুইটি খুঁটি পরিবর্তন করতে সম্মত হয়েছে। তাই তারা শ্রমিকদের কাজে বাধা দান করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha