Friday, August 14, 2026
বাড়ি রাজ্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলা

রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলা

রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : রক্তাক্ত অবস্থায় এক জনজাতি মহিলাকে উদ্ধার করল দমকল কর্মীরা। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট সালবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া দমকল কর্মীদের নিকট সংবাদ যায় একজন মহিলা রক্তাক্ত অবস্থায় চাকমাঘাট শালবাগান এলাকায় পরে রয়েছে।

 সেই সংবাদের উপর ভিত্তি করে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান আহত মহিলার নাম লক্ষ্মী দেববর্মা, বয়স ৪৫ বছর। স্বামীর নাম উত্তম দেববর্মা। এইদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন।

প্রথামিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী উত্তম দেববর্মা স্ত্রী লক্ষ্মী দেববর্মাকে আহত করেছে। তদন্তের স্বার্থে পুলিশ লক্ষ্মী দেববর্মার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেড়িয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha