Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য খরের পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকান্ড

খরের পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকান্ড

খরের পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : খরের পুঞ্জিতে আগুন, অল্পেতে বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল বসত ঘর সহ গোটা এলাকা। ঘটনা বুধবার সকালে তেলিয়ামুড়া থানাধীন ডি এম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ডি এম কলোনি এলাকার গিরেন্দ্র রায়ের খেরের পুঞ্জিতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকবাসী।

বাড়ির মালিক সহ এলাকাবাসী জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পরবর্তী সময় খবর দেয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান গোটা বনের পুঞ্জিতে ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা এবং এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha