Monday, October 12, 2026
বাড়ি রাজ্য রাইয়াবাড়ি এলাকার ঝামেলা ঘিরে ডেপুটেশন পুলিশের সদর কার্যালয়ে

রাইয়াবাড়ি এলাকার ঝামেলা ঘিরে ডেপুটেশন পুলিশের সদর কার্যালয়ে

রাইয়াবাড়ি এলাকার ঝামেলা ঘিরে ডেপুটেশন পুলিশের সদর কার্যালয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : উদয়পুর মহকুমার রাইয়াবাড়ি এলাকায় দীর্ঘ দিন ধরে জায়গা নিয়ে ঝামেলা চলছিল। বিশেষ করে সেখানে বসবাসকারী বেশকিছু সংখ্যা লঘু পরিবারের উপর বাড়ে বাড়ে আক্রমণ সংগঠিত করা হচ্ছে। কিছুদিন পূর্বে এই পরিবার গুলির উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পরিবারের বাড়ি ঘর।

এইবার রাইয়াবাড়ির ঘটনা নিয়ে সরব হল ৯ টি সংগঠন। মঙ্গলবার ৯ টি সংগঠনের প্রতিনিধিরা যৌথ ভাবে ডেপুটেশান প্রদান করে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট। প্রতিনিধিরা এইদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশান প্রদান করে।

 প্রতিনিধি দলের এক সদস্য জানান রাইয়া বাড়ি এলাকায় ১৭ টি সংখ্যা লঘু পরিবারকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দফায় দফায় পরিবার গুলির উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে। তাই এইদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha