Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসতে আহ্বান মেয়রের

রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসতে আহ্বান মেয়রের

রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসতে আহ্বান মেয়রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : সেবা ও সহায়তা পরিষদের নবম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সোমবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর জগনাথ বাড়ি স্থিত স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শিবিরের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা।

নিগমের মেয়র দীপক মজুমদার শিবিরের উদ্বোধন করে জানান রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান শিবির। রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে যখন রক্তের সঙ্কট দেখা দিয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রতি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান রক্তদান শিবিরের আয়োজন করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha