Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দোকান ভাংচুর করল দুষ্কৃতিরা

দোকান ভাংচুর করল দুষ্কৃতিরা

দোকান ভাংচুর করল দুষ্কৃতিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : রাতের অন্ধকারে এক মহিলা ফুচকা দোকানদারের দোকান ভাংচুর করল দুষ্কৃতিরা। ঘটনা মন্দির নগরী উদয়পুরের জামতলা এলাকায়। অসহায় হত দরিদ্র ফুচকা বিক্রেতা কমলা রানী ঘোষ জানান তিনি অন্যান্য দিনের ন্যায় রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

 বেশ কিছু দিন ধরে উদয়পুরের জামতলা এলাকায় ফুচকা বিক্রি করে সংসার চালিয়ে আসছেন তিনি। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের পাশে এক বাড়িতে ভাড়া থাকেন তিনি। ইতিপূর্বে দুইবার ওনার দোকান ভাঙচুর করে দুষ্কৃতিরা। রবিবার রাতেও দুষ্কৃতিরা ওনার দোকান ভাংচুর করে। সোমবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান ওনার দোকান ভাংচুর করা হয়েছে। তারপর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। কান্না করতে করতে তিনি জানান এই ফুচকা দোকান চালিয়ে তিনি সংসার চালান। ওনার স্বামীও ওনার সাথে থাকে না। তিনি কারো সাথে খারাপ আচরণ করেন নি। কিন্তু তারপরও রাতের অন্ধকারে ওনার দোকান ভাংচুর করে দেয় দুষ্কৃতিরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha