Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য প্রান্তিক উৎসবের সূচনা

প্রান্তিক উৎসবের সূচনা

প্রান্তিক উৎসবের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : সোমবার প্রান্তিক উৎসবের সূচনা হয় ধলেশ্বর প্রান্তিক ক্লাবের উদ্যোগে। সপ্তাহ ব্যাপী প্রান্তিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্লাবের সদস্য বিশিষ্ট ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা।

 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, বিগত বছরগুলির মতো ৭ দিন ব্যাপী এই প্রান্তিক উৎসবে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্ব-সহায়ক দলের মহিলাদের হাতে তৈরি উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের জন্য প্রান্তিক উৎসবে স্টল খোলা যায় কিনা সেই বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আহ্বান জানান তিনি উদ্যোক্তাদের।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha