স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল চাকরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক শিক্ষিকাদের একাংশ। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি ও তাদের আইনজীবী অমৃত লাল সাহা।
তারা জানান ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছে প্রণব দেবের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে চাকরিচ্যুত সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সহসাই হল সভা করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান