Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য গৃহবধূর বাপের বাড়িতে আক্রমণ করল স্বামীর আত্মীয়-স্বজনের

গৃহবধূর বাপের বাড়িতে আক্রমণ করল স্বামীর আত্মীয়-স্বজনের

গৃহবধূর বাপের বাড়িতে আক্রমণ করল স্বামীর আত্মীয়-স্বজনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : গৃহবধূর বাপের বাড়িতে আক্রমণ করল স্বামীর আত্মীয়-স্বজন। অভিযোগ, মেলাঘর পূর্ব চন্ডিগড় কমলা বাগান এলাকার দিলীপ নমঃ তার মেয়ে রাখি নমঃকে বিয়ে দেন এলাকার নিরঞ্জন দেবনাথের ছেলে প্রবীর দেবনাথের সাথে।জামাতা প্রবীর দেবনাথ বন্ধনের ঋণ পরিশোধ না করা স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া বাধে।

পরবর্তী সময় জামাতা প্রবীর দেবনাথ তার স্ত্রীর উপর আক্রমণ সংঘটিত করে। পরে গৃহবধূর জামাতা প্রদীপ দেবনাথকে জিজ্ঞাসা করলে প্রবীর দেবনাথ তার শ্বশুর সাথে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে। শশুরকে জামাতা হুমকি দেয় দেখিয়ে দেবে। শনিবার রাতে জামাতা প্রবীর দেবনাথ সহ ৮ থেকে ১০ জন দুষ্কৃতী তথা তার আত্মীয়-স্বজন নিয়ে শ্বশুর বাড়ির মহিলা চারজন ও দুজন পুরুষ সহ এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে।। তবে জামাতা প্রদীপ দেবনাথ তার শ্বশুর বাড়িতে প্রবেশ করেনি। তাদের  চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন মেলাঘর  থানায় ফোন করলে। মেলাঘর থানার পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে যাওয়ার আগে দুষ্কৃতিকাররা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেন জামাতার শ্বশুরমশাই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha