Monday, October 19, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর নিজের পেশায় স্বমহিমায় ফিরলেন, প্রাক্তন ছাত্রের সফল অস্ত্রোপচার করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর নিজের পেশায় স্বমহিমায় ফিরলেন, প্রাক্তন ছাত্রের সফল অস্ত্রোপচার করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর নিজের পেশায় স্বমহিমায় ফিরলেন, প্রাক্তন ছাত্রের সফল অস্ত্রোপচার করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর :  মুখ্যমন্ত্রী হয়েও কাজ ও দায়িত্বের প্রতি প্রফেসর ডাঃ মানিক সাহা আজ অসাধারণ নিষ্ঠা ও দক্ষতার নিদর্শন রাখলেন। সরকারি কাজের ব্যস্ততার মাঝেও সমাজসেবায় তিনি ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছেন । শত ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী নিজের ডাক্তারি পেশাকে ভুলে যাননি । আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নিজের ব্যস্ত কর্মসূচির মাঝেও তাঁর এক প্রাক্তন ছাত্রের অস্ত্রোপচারের জন্য ছুটে যান ত্রিপুরা মেডিকেল কলেজে। মুখ্যমন্ত্রীর এই প্রাক্তন ছাত্রের নাম ডাঃ সায়ন্তন চৌধুরী ।

সম্প্রীতি একটি টু হুইলার দুর্ঘটনায় তরুণ চিকিৎসক সায়ন্তন চৌধুরী মুখের ডান দিকে সাব-কন্ডিলার ফ্র্যাকচারের শিকার হয়েছিলেন। এজন্য জরুরী অস্ত্রোপচারের প্রয়োজন হয় । এই তরুণ চিকিৎসকের পিতা অবসরপ্রাপ্ত প্রকৌশলী হারাধন চৌধুরী সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারের সময় তিনি ছেলের অস্ত্রোপচার নিজের হাতে করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান । প্রাক্তন ছাত্রের পিতার আবেদনের সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সফলভাবে চিকিৎসক সায়ন্তন চৌধুরীর অস্ত্রোপচার করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha