Monday, October 19, 2026
বাড়ি রাজ্য রহস্য জনক ভাবে মৃত্যু বহিঃরাজ্যের শ্রমিকের

রহস্য জনক ভাবে মৃত্যু বহিঃরাজ্যের শ্রমিকের

রহস্য জনক ভাবে মৃত্যু বহিঃরাজ্যের শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : রাজধানীর এয়ারপোর্ট থানার অন্তর্গত এক বেসরকারি ছাপা কারখানায় রহস্য জনক ভাবে মৃত্যু বহিঃরাজ্যের শ্রমিকের। মৃত শ্রমিকের নাম পরেশ দাস, বয়স আনুমানিক ৪৮ বছর। মৃত শ্রমিকের বাড়ি আসামের কোকরাঝরে। জানা যায় পরেশ দাস এই ছাপা কারখানায় দীর্ঘ ৭ বছর ধরে কাজ করতো।

সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত তার কাজের সময় ছিল। মৃত শ্রমিকের এক সহ কর্মী জানান শুক্রবার সকালে তিনি কারখানায় এসে গেইট খোলার জন্য পরেশ দাসকে ডাকেন। কিন্তু পরেশ দাস কোন উত্তর না দেওয়ায় তিনি পিছনের গেইট দিয়ে কারখানায় প্রবেশ করেন। কারখানায় প্রবেশ করে তিনি দেখতে পান পরেশ দাস বিছানায় পরে রয়েছে। সাথে সাথে তিনি কারখানার মালিক পক্ষ ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha