Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য রাজ্য পুলিশের তিন আধিকারিকের রদবদল

রাজ্য পুলিশের তিন আধিকারিকের রদবদল

রাজ্য পুলিশের তিন আধিকারিকের রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : গত কয়েকদিন ধরেই পুলিশের আধিকারিক থেকে শুরু করে থানাস্তর পর্যন্ত চলছে ধারাবাহিক রদবদল। রবিবার আরো তিন পুলিশ আধিকারিকের রদবদল হয়। ত্রিপুরা সরকারের অবর সচিব জে দত্ত এক নির্দেশিকা মাধ্যমে টিপিএস গ্রেট ওয়ান এবং গ্রেট টু পদের তিন পুলিশ আধিকারিকের রদবদলের বিষয়ে জানিয়েছেন।

 সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারকে টি পি সি বি -তে বদলি করা হয়েছে। টি পি সি বি -র অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পালকে বদলি করা হয়েছে সিপাহীজলাতে। ডি ওয়াই এস পি সুব্রত বর্মনকে সিপাহীজলা থেকে বদলি করা হয়েছে পুলিশের সদর কার্যালয়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha