Thursday, October 22, 2026
বাড়ি রাজ্য আধার সেবা কেন্দ্রের উদ্বোধন

আধার সেবা কেন্দ্রের উদ্বোধন

আধার সেবা কেন্দ্রের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ড অফিসে শনিবার আনুষ্ঠানিক ভাবে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর হিরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।

এইদিন আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করে নিগমের মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরে এইটি দ্বিতীয় আধার সেবা কেন্দ্র। এই আধার সেবা কেন্দ্রে এলাকার লোকজন নতুন আধার কার্ড করতে পারবে এবং পুরাতন আধার কার্ডের সংশোধন করতে পারে। এই আধার সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে এলাকার লোকজনদের সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha