Friday, October 16, 2026
বাড়ি রাজ্য নিহত দুই পরিবারের হাতে ৪ লাখ টাকা তুলে দিলেন মন্ত্রী

নিহত দুই পরিবারের হাতে ৪ লাখ টাকা তুলে দিলেন মন্ত্রী

নিহত দুই পরিবারের হাতে ৪ লাখ টাকা তুলে দিলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : কুমারঘাটে রথ দুর্ঘটনায় নিহত দুই পরিবারের হাতে ৪ লাখ টাকা করে সরকারি আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। ২৫ জুন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মাইলং এ ডি সি ভিলেজের ভিকারাই পাড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছিল দুজন এবং আহত হয় চারজন।

জানা যায় ভিকারাই পাড়া এলাকার বাসিন্দা বিদ্যাবাগী দেববর্মা এবং নিকেন্দ্র দেববর্মা মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চার লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো সোমবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় নিহত দুই বাড়িতে যান। দুই পরিবারের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দেন। তিনি জানান আহতদের চিকিৎসাও সরকারি ভাবে চলছে। মন্ত্রীর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বিজেপি প্রদেশ কমিটির সদস্য বিমল কর সহ অন্যরা। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, মানুষের জন্য সরকার। তিনি আগের সরকারের সময়ের সমালোচনা করে অভিযোগ করেন, আগে বছরের পর বছর চলে গেলেও সেসব নিয়ে ভাবনা চিন্তাই করা হতো না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha