Friday, October 16, 2026
বাড়ি রাজ্য বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল

বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল

বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : রাজ্যজুড়ে চলছে ক্রমবর্ধমান খুন, নেশা, ধর্ষণ সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ। এবং রাজ্যের যুবকদের নেই কর্মসংস্থানের কোন সুযোগ। এর বিরুদ্ধে সোমবার বিকেলে ছাত্র যুব ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে বাম যুব সংগঠন ডি.ওআই.এফ.আই সদর মহকুমা কমিটি। মিছিলে নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে কামান দেগে বলেন, প্রতিদিন নেশার রমরমা বাড়ছে।

যুবসমাজ ধ্বংসের পথে গিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। গণপিটুনিতে হত্যা হচ্ছে মানুষ। এবং এই ধরনের প্রতিটি ঘটনার পেছনে দেখা যাচ্ছে বিজেপি নেতা কর্মীরা সরাসরি ভাবে যুক্ত। পুলিশ এর বিরুদ্ধে ভূমিকা নিলেই বিজেপি নেতারা গ্রেপ্তার হয়। আরো লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানের সব দরজা বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে রাজ্য সরকারের অধীন চাকরির ক্ষেত্রে পি.আর.টি.সি বাধ্যতামূলক করা হচ্ছে না। ফলে রাজ্যের চাকরি বহির্রাজ্যের ছেলেমেয়েদের কাছে চলে যাচ্ছে। তাই সরকারের কাছে দাবি করা হচ্ছে রাজ্যের যুবকদের গুরুত্ব দিয়ে চাকুরির ব্যবস্থা করা এবং বেকারদের জন্য স্থায়ী চাকুরি প্রদান করা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha