Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য লেনদেন করার সময় পুলিশের জালে দুই নেশা কারবারি

লেনদেন করার সময় পুলিশের জালে দুই নেশা কারবারি

লেনদেন করার সময় পুলিশের জালে দুই নেশা কারবারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : মঙ্গলবার রাতে এনসিসি থানার পুলিশ গোয়ালা বস্তি, শ্যামলী বাজার জিবি বাজার, ইন্দ্রনগর সহ বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। পরবর্তী সময় পুলিশ গোপন খবরের ভিত্তিতে শ্যামলী বাজার এলাকার থেকে দুই নেশার কারবারিকে জালে তুলতে সক্ষম হয়।

এ বিষয়ে এনসিসি থানার পুলিশ জানায় শ্যামলী বাজার এলাকায় অটো গাড়ি দিয়ে দুই নেশা কারবারি ঘোরাফেরা করছিল। পাশাপাশি তারা এলাকার যুবকদের কাছে ড্রাগস বিক্রি করে লেনদেন করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ নয়টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত দুই নেশা কারবারীর নাম সঞ্জয় দেবনাথ এবং অজয় কুমার দেব। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার অধিক হবে বলে জানায় পুলিশ। তবে এখন দেখার বিষয় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে সকল নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয় কিনা। কারণ প্রতিদিন সন্ধ্যার পর থেকে ইন্দ্রনগর, শ্যামলী বাজার, গোয়ালা বস্তি, জিবি বাজার, বড়জলা সহ আশপাশ এলাকা নেশার কবলে চলে যায়। কিন্তু পুলিশের নিয়মিত টহলদারি নেই। পুলিশ নিয়মিত টহলদারি জারি রাখলে হয়তো গোটা চক্রকে জালে তোলা অসম্ভব নয় বলে মনে করছে এলাকার সচেতন মহল। কারণ নেশা কারবারিরা শহরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরাধমূলক ঘটানো সংগঠিত করে চলেছে। সরকার চাইছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার। পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে মূল পান্ডাদের জালে তুলে নেশা মুক্ত ত্রিপুরা গড়া অসম্ভব নয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha