Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : ভোটের মুখে গরিবদের জন্য দরদে মাথার ঘাম পায়ে ফেলেছ সরকার। রবিবার পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের বুথ গুলিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে দুঃস্থ মানুষদের।

এরই অঙ্গ হিসাবে এদিন সকালে ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার শম্পা দাস চৌধুরী, মণ্ডল সভাপতি, ওয়ার্ড সভাপতি সহ অন্যান্যরা।  এদিন তিনটি ওয়ার্ডে অনুরূপ কর্মসূচীতে অংশ নেন মুখ্যমন্ত্রী। মেয়র জানান মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এদিন রাজ্যের সমস্ত বুথ অফিস গুলি উদ্বোধন করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha