Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য আগরতলা শহরে মশাল মিছিল যুব মোর্চার

আগরতলা শহরে মশাল মিছিল যুব মোর্চার

আগরতলা শহরে মশাল মিছিল যুব মোর্চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : বামফ্রন্ট, কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো গোটা দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার রাজপথে মশাল মিছিল সংগঠিত করল ভারতীয় জনতা যুব মোর্চা। রাজধানীর শিশু উদ্যানের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মশাল মিছিলে হাঁটলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়।

ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব সহ যুব মোর্চার নেতৃত্ব সহ কার্যকর্তারা। প্রত্যেকের আওয়াজ ছিল এদিন একটাই, মোদি কাহি নেহি জায়েগা। যুব মোর্চার নেতৃত্ব সহ কার্যকর্তারা এদিন একটাই দাবি তুললেন আসন্ন পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিআইএমকে একটি খাতাও খুলতে দেওয়া হবে না। ভারতে কোনোভাবেই বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কা মত পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। এই মশাল মিছিলটি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পাশাপাশি জানান দেয় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা হলে কোনভাবে বরদাস্ত করা হবে না।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha