স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯
অক্টোবর : ৪৫
তম আগরতলা বই
মেলাকে সামনে রেখে
বৃহস্পতিবার অনুষ্ঠিত
হয় প্রস্তুতি
সভা। রাজধানীর
মুক্তধারা অডিটোরিয়ামে
অনুষ্ঠিত হয় এই
সভা। সভায় সভাপতিত্ব
করেন অর্থ দপ্তরের
মন্ত্রী প্রণজিৎ
সিংহ রায়। উপস্থিত
ছিলেন তথ্য ও
সংস্কৃতি দপ্তরের
সচিব কিরণ গিত্তে,
অধিকর্তা বিম্বিসার
ভট্টাচার্য, পশ্চিম জেলার
জেলা শাসক ডাঃ
বিশাল কুমার সহ
অন্যান্যরা।
এইদিনের
প্রস্তুতি সভায় আলোচনা
করতে গিয়ে অর্থ
দপ্তরের মন্ত্রী
প্রণজিৎ সিংহ রায়
বলেন বই মেলার
কারণে পড়ুয়াদের
যেন কোন সমস্যা
না হয় সেই
দিকে লক্ষ্য রেখে
জানুয়ারি মাসে করা
হবে। ৪ জানুয়ারি
থেকে ১৬ জানুয়ারির
মধ্যে বই মেলা
করা যায় কিনা
তা বিবেচনা
করে দেখার জন্য
বলেন তিনি। হাপানিয়া
আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে
অনুষ্ঠিত হবে ৪৫
তম আগরতলা বই
মেলা।
পাশাপাশি
তিনি বিভিন্ন
জেলাতে বই মেলা
কড়া নিয়ে প্রকাশকদের
দিনক্ষণ স্থির করে
প্রস্তাব রাখার আহ্বান
জানান। শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ
উপলক্ষে উনাকে সম্মান
জানিয়ে থিম রাখার
বিষয়টি আলোচনায়
উঠে আসায় সেই
ব্যাপারে আলোচনা করা
হবে বলেও মন্ত্রী
জানান। সাহিত্যিক
অভিযোগ করেছেন তাদের
নাকি মূল মঞ্চে
স্থান হয় না।
এ ব্যাপারটি
দেখা হবে বলে
জানান মন্ত্রী।
মেলায় শব্দ দূষণ
নিয়েও নজর রাখা
বলে জানান মন্ত্রী।
বই মেলার সময়
অন্য কোন মেলা
আগরতলাতে না থাকে
সেই ব্যাপারে
নজর দেওয়া হবে।
বইয়ের গ্রহণযোগ্যতা
কখনোই কমবে না
যতই এআই আসুক
বলেও মন্ত্রী
উল্লেখ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান