স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯
অক্টোবর : বৃহস্পতিবার
সকালে সাব্রুম
থানাধীন গোডাউন টিলা
এলাকায় উদ্ধার এক
যুবক। নাম সৌরভ
বিশ্বাস। বয়স ২৭
। গুরুতর আহত
অবস্থায় দমকল কর্মীরা
তাকে উদ্ধার করে
সাব্রুম মহকুমা হাসপাতালে
নিয়ে আসে।
সাব্রুমের
দমদমার সৌরভ বিশ্বাস
বুধবার রাতে বাইক
নিয়ে বের হয়ে
বাড়িতে ফিরে আসেনি।
বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণে
সময় কয়েকজন বাইক
সহ রাস্তার
পাশে দেখতে পায়
তাকে। সাথে সাথে
দমকল কর্মীদের
খবর দিলে তারা
এসে আহত অবস্থায়
যুবককে উদ্ধার করে
সাব্রুম মহকুমা হাসপাতালে
নিয়ে আসে। তার
মাথায় আঘাত রয়েছে।
কর্তব্যরত চিকিৎসক
শুভ্রদ্বীপ দাস প্রাথমিক
চিকিৎসার পর গোতমী
জেলা হাসপাতালে
দ্রুত উন্নতর চিকিৎসার
জন্য রেফার দেন।
এ বিষয়ে চিকিৎসক
শুভ্রদ্বীপ দাস সংবাদ
মাধ্যমে বলেন, মাথায়
চোট পেয়েছে, তাকে
রেফার করা হয়েছে
গোমতী জেলা হাসপাতাল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান