Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য ধনতেরসে 'ধনংদেহি': বিশেষ ছাড় ও উপহারের ডালি নিয়ে কালিকা জুয়েলার্স

ধনতেরসে 'ধনংদেহি': বিশেষ ছাড় ও উপহারের ডালি নিয়ে কালিকা জুয়েলার্স

ধনতেরসে 'ধনংদেহি': বিশেষ ছাড় ও উপহারের ডালি নিয়ে কালিকা জুয়েলার্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর :আলোর উৎসব দীপাবলির পুণ্যলগ্নে ধনতেরাস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ উৎসবের অফার নিয়ে এল স্বনামধন্য গয়নার প্রতিষ্ঠান 'কালিকা জুয়েলার্স'। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই উৎসবের অফার "ধনংদেহি ধনতেরাস ২০২৬"-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। প্রথা অনুযায়ী ধনতেরাসের শুভ দিনে সোনা বা গয়না কেনাকাটাকে মা লক্ষ্মীর আশীর্বাদ ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। সেই চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে এবারও আধুনিক ও ঐতিহ্যবাহী নানা বৈচিত্র্যময় গয়নার সম্ভার সাজিয়েছে কালিকা জুয়েলার্স।

​এই বিশেষ উৎসবের আয়োজনটি আগামী ২৮শে অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৭ই নভেম্বর, ২০২৬ পর্যন্ত। অফার চলাকালীন কালিকা জুয়েলার্স থেকে সোনার গয়না কেনার ক্ষেত্রে মজুরির (মেকিং চার্জ) ওপর পাওয়া যাবে ফ্ল্যাট ২০% ছাড়। শুধু তা-ই নয়, গ্রাহকদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে প্রতিটি কেনাকাটার সাথেই থাকছে নিশ্চিত উপহারের সুযোগ। পাশাপাশি, পুরোনো হলমার্কযুক্ত সোনা বদল (এক্সচেঞ্জ) করে ১০০% মূল্যে পছন্দসই নতুন ডিজাইনের গয়না কেনার সুবিধাও চালু রাখছে প্রতিষ্ঠানটি।

সাংবাদিক সম্মেলনে কর্ণধার মিহির কান্তি চৌধুরী, মহাশ্বেতা চৌধুরী, এক্সিকিউটিভ সঞ্চিতা দাস, প্রিণাতা রিয়াং প্রমূখ উপস্থিত ছিলেন। উৎসবের মরশুমে কেনাকাটায় নতুন উত্তেজনা যোগ করতে প্রতিদিনের লাকি ড্র-এর মাধ্যমে তিনজন গ্রাহককে স্বর্ণমুদ্রা উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থাটি। এছাড়া শারদীয় মিলনমেলা ও ধনতেরাস উপলক্ষে আয়োজিত যৌথ মেগা ড্র-তে নির্বাচিত তিনজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন একটি করে আকর্ষনীয় স্কুটি। বিয়ের পোশাক থেকে দৈনন্দিন পরিধান—সব ধরণের ব্যবহারের উপযোগী সোনার পাশাপাশি রূপোর গয়নার নতুনতম ডিজাইনের সম্ভার দেখতে কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে ক্রেতাসাধারণকে শোরুমে আমন্ত্রণ জানানো হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha