স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর :ধনতেরাসের শুভলগ্নে আগরতলার
অন্যতম পরিচিত গয়নার ব্র্যান্ড 'গোপীনাথ জুয়েলার্স' নিয়ে এল তাদের বিশেষ উৎসবের অফার
"ধনতেরসে ধনবৃদ্ধি"। ভারতীয় ঐতিহ্যে ধনতেরাসের দিনে সোনা ও গয়না কেনা ঘরে
সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। সোনা কেনার এই চিরাচরিত রীতিকে
আরও আনন্দময় করে তুলতে আয়োজিত এই বিশেষ উৎসবের অফারটি আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে
চলবে ১১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। আগরতলা ছাড়াও শিলচর ও শ্রীভূমিতে অবস্থিত ব্র্যান্ডটির
তিনটি শোরুমেই এই সুবিধা উপলব্ধ থাকবে।
এই বিশেষ
অফারের আওতায় গ্রাহকরা যেকোনো ২২ ক্যারেট সোনার গয়নার মেকিং চার্জে ফ্ল্যাট ৫০ শতাংশ
ছাড়, হিরের গয়নার মেকিং চার্জে ৫০ শতাংশ ছাড় এবং রূপোর গয়নার মেকিং চার্জে ১৫ শতাংশ
ছাড় লাভ করবেন। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে গ্রাহকদের জন্য থাকছে একটি মেগা লাকি ড্র-র
ব্যবস্থাও, যেখানে প্রথম পুরস্কার হিসেবে এয়ার কন্ডিশনার (এ.সি) দ্বিতীয় পুরস্কার হিসেবে
রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১০টি আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার
সুযোগ রয়েছে। এছাড়া গ্রাহকদের কেনাকাটার সুবিধার্থে উৎসবের মরশুমে প্রতি রবিবারও শোরুমগুলি
খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি
আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গোপীনাথ জুয়েলার্সের এই বিশেষ উদ্যোগের বিস্তারিত তুলে
ধরেন সংস্থার প্রতিনিধি অভিষেক দেব ও ত্রিদিশা দেববর্মাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আগরতলার হরিগঙ্গা বসাক রোড, শিলচরের সেন্ট্রাল রোড এবং শ্রীভূমির স্টেশন রোডে অবস্থিত
শোরুমগুলিতে এই অফারের সুবিধা মিলবে। ধনতেরাসের এই শুভলগ্নে সোনার চিরন্তন সৌন্দর্য
ও সমৃদ্ধির ঐতিহ্যকে উদযাপন করতে গোপীনাথ জুয়েলার্সের পক্ষ থেকে সকল ক্রেতাকে সপরিবারে
শোরুম পরিদর্শনের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান