স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর :আজ মহা
অষ্টমী। সকালবেলা
দুর্গাবাড়িতে অনুষ্ঠিত
হলো অষ্টমী
পূজা। ৭
টার মধ্যে
হয় পুষ্পাঞ্জলি।
শত শত
ভক্তরা দুর্গাবাড়ি
প্রাঙ্গনে এসে
শামিল হন।
তারপর অনুষ্ঠিত
হয় সন্ধিপূজা।
মায়ের কাছে
মঙ্গল কামনা
করতে এদিন
সকলের ছিল
অত্যন্ত আবেগপ্রবণ।
একই সঙ্গে
আগরতলা শহরের
বিভিন্ন মন্ডপে
হয় অষ্টমী
পূজা। অষ্টমী
পূজার সময়
অত্যন্ত কম
থাকার কারণে
ভোর থেকেই
ছিল ভক্তদের
ছোটাছুটি। প্রাণের
পুজোয়, উৎসবের
আনন্দে মেতে
রয়েছে গোটা
রাজ্য। পাড়ায়
পাড়ায় অষ্টমী
পুজোর অঞ্জলি।
আগরতলা রামকৃষ্ণ
মিশনে এবং
মধুবন রানী
খামার রামকৃষ্ণ
বিবেকানন্দ আশ্রমে
আয়োজন করা
হয়েছে কুমারী
পুজোর। রামকৃষ্ণ
মিশনে আয়োজিত
কুমারী পূজায়
পূজিত হন
বেদান্তিকা চক্রবর্তী।
তার বাড়ি
কলেজ টিলা
এলাকায়। মহা
অষ্টমীর পূর্ণ
তিথিতে এদিন
এই কুমারী
পূজায় দর্শনার্থীদের
উপচে পড়া
ভিড় ছিল।
কুমারী পুজো
হল আসলে
তন্ত্রে। কিন্তু
শারদীয়া দুর্গাপুজো
হলো পৌরাণিক
পুজো। সেটি
অনেকটা বেদের
উপর নির্ভরশীল।
বৈদিক যুগে
কুমারী পুজোর
ধারনা ছিল
না। পরবর্তীকালে
পুরাণেও তা
নেই। এখন
কুমারী পুজো
হতেই পারে,
কিন্তু তা
তন্ত্রের থেকে
নিতে হবে।
একটি সম্মেলিত
রূপে পুজো
হতেই পারে।
আর এই
সবের মধ্যেই
চলছে বাড়িঘর
এবং ক্লাবে
প্যান্ডেল হপিং।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান