Friday, October 16, 2026
বাড়ি রাজ্য এস.আই.আর -এর মাধ্যমে রাজ্যে রাজ্যে মানুষের অধিকার খর্ব হচ্ছে, আন্দোলনের ঘোষণা দিল কংগ্রেস

এস.আই.আর -এর মাধ্যমে রাজ্যে রাজ্যে মানুষের অধিকার খর্ব হচ্ছে, আন্দোলনের ঘোষণা দিল কংগ্রেস

এস.আই.আর -এর মাধ্যমে রাজ্যে রাজ্যে মানুষের অধিকার খর্ব হচ্ছে, আন্দোলনের ঘোষণা দিল কংগ্রেস

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : এস আই আর -এর মাধ্যমে রাজ্যে রাজ্যে মানুষের অধিকার খর্ব হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলনে নামার ঘোষণা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস সহ জনগণ। কারণ মানুষের অধিকার খর্ব করে চলেছে সরকার। এমনকি সাংবিধানিক অধিকারের প্রশ্নে সরকার যতটা দমন পীড়ন অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে চাইছে তার বিরোধিতা করে দেশের অধিকাংশ বিরোধী দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বযক্তিগত পর্যায়েও অনেকে এগিয়ে এসেছেন।

এতে আন্দোলনের তিব্রতা বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের বর্তমান কায়ের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য তার স্বরাষ্ট্র দপ্তরকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্ট স্ট্রিটে জাতীয় কংগ্রেসের দুইটি সংগঠন গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয় জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে। দেশের ১৩ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি দলকে ভোটে জয়ী করার লক্ষ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহ-র নির্দেশে জ্ঞানেশ কুমার এইটা করেছে। স্বাভাবিক ভাবেই দেশের এই ভোট প্রক্রিয়া দেশের মানুষ মন থেকে মেনে নিতে পারছে না।

যার কারণে ছাত্র-যুবরা আন্দোলনে সামিল হয়েছে। তিনি বৃহস্পতিবার কংগ্রেসের দুই সংগঠনের নেতৃত্বের উপর বর্বোরচিত আক্রমণের নিন্দাও জানান। একই সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন এই আন্দোলন সহজে থেমে যাবে না। দীর্ঘ মেয়াদি আন্দোলনের রূপ রেখা তৈরি করে জাতীয় কংগ্রেস মাঠে প্রস্তুতি নিয়েছে। এসআইআর অবিলম্বে বন্ধ করা, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আগামী দিনে ত্রিপুরা রাজ্যেও ছড়িয়ে দেওয়া হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha