স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : পঞ্চমীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনায় যুবকের মৃত্যু। তার বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টরও গুরুতর আহত হয়েছেন। আমবাসা থানার সামনে এই দুর্ঘটনায় মৃত্যু হয় সাগর দেবের। তার বাড়ি ডলুবাড়ি এলাকায়। এদিকে আহত তার বন্ধু জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
নাম
সুশান্ত মল্লিক। খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পরবর্তী সময়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দেখা গেছে গাড়িটি বাক নেওয়ার সময় বাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে আহত দুজনকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান