Monday, October 12, 2026
বাড়ি রাজ্য পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বৈঠক

পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বৈঠক

পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বৈঠক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ; আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উদয়পুর মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমার বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায়।

পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও ধরনের আতঙ্ক বা অসুবিধার সৃষ্টি না হয় এবং সকলে যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সেদিকেই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পুজোর সময় চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে জুলুম বা অভিযোগের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করা হয়। বৈঠকে দুর্গাপূজার দিনগুলিতে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, ট্রাফিক ডিএসপি তরুণ দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha