Monday, October 12, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মথার নেতৃত্বের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মথার নেতৃত্বের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মথার নেতৃত্বের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ সেপ্টেম্বর :টি.টি.এ.এ.ডি.সি-এর পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের বিষয় নিয়ে এডিসি'র মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা সহ একাধিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 এছাড়াও হাইকোর্টের রায়ের ফলে এডিসি-র গ্রুপ-এ ও গ্রুপ-বি কর্মীদের বেতনের বিষয়টিও আলোচনা হয়েছে।এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চাওয়া হবে। পাশাপাশি, টি.টি.এ.এ.ডি.সি'র চলমান এই সমস্যার সমাধান শীঘ্রই শেষ হবে। বৈঠক শেষে এই বিষয়ে সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha