Monday, October 12, 2026
বাড়ি রাজ্য ইটভাট্টা থেকে পচা গলা দেহ উদ্ধার

ইটভাট্টা থেকে পচা গলা দেহ উদ্ধার

ইটভাট্টা থেকে পচা গলা দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :সোমবার সাত সকালে ১৩ দিন ধরে নিখোঁজ যুবকের ঝুলন্ত পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার ওরফে চন্দন গত ১৩ দিন যাবত নিখোঁজ ছিলেন। সোমবার সকালে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বাজার এলাকায় একটি ইট ভাট্টায় তার ঝুলন্ত পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটির গন্ধে মানুষ বিষয়টি জানতে পারেন। পরিবারের দাবি তারা চন্দন সরকারের নিখোঁজের বিষয়টি নিয়ে সিধাই থানার দারস্থ হন।

একটি নিখোঁজ ডায়রিও করেন। কিন্তু কাজের কাজ কিছুই করলো না সিধাই থানার পুলিশ। অবশেষে প্রায় ১৩ দিন পর তার পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার। মৃত ব্যক্তির বয়স ২৮ বছর। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে খুন নাকি আত্মহত্যা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha