Monday, October 12, 2026
বাড়ি রাজ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ধর্না

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ধর্না

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ধর্না

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির পাশে ধর্না কর্মসূচি পালন করল ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনস ত্রিপুরা শাখা। সংগঠনের উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধর্না কর্মসূচি থেকে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে ভ্যালিডেশন সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহার করা, নির্দিষ্ট সময় অন্তর পে কমিশন চালু করা এবং সেই প্রক্রিয়ার সঙ্গে অন্তর্বর্তী আর্থিক সুবিধা প্রদান, পাশাপাশি ডিয়ারনেস রিলিফ ৫০ শতাংশে পৌঁছানোর পর তা মূল বেতন ও মূল পেনশনের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়।

সংগঠনের দাবি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামঞ্জস্য রয়েছে। ফলে পেনশনভোগীদের একটি বড় অংশ আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই সরকারের কাছে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যাগুলোর সমাধানের আবেদন জানানো হয়েছে। ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সচিব গোপাল চন্দ্র সেন বলেন, পেনশনভোগীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি। দীর্ঘদিন ধরে দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সমাধান না হওয়ায় সংগঠনকে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে সংগঠনের সভাপতি মানিক লাল ভট্টাচার্যী বলেন, রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তাঁদের ন্যায্য আর্থিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই পেনশনভোগীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha