স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ সেপ্টেম্বর : পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ত্রিপুরার পরিবহন ও পর্যটন ব্যবস্থায় সংযোজন হল প্রযুক্তি ও আধুনিকতার এক নতুন অধ্যায়ের। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা এবং পর্যটন তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আগরতলা ও যোগেন্দ্রনগর রেল স্টেশন কেও ভারচুয়ালি যুক্ত করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর এবং রেলস্টেশন পেল প্রযুক্তি এবং অত্যাধুনিকতার এক নতুন রূপ।
প্রযুক্তির
এই সমন্বিত ব্যবহারের মধ্য দিয়ে যাত্রী এবং পর্যটকদের জন্য বিমানবন্দর এবং রেলস্টেশন থেকে আরো সহজ নিরাপদ ও স্বাচ্ছন্দ পূর্ণভাবে
যাতায়াতের নতুন সুযোগ তৈরি হলো। নদী থেকে বালু তোলার প্রক্রিয়ার লাইসেন্স সাধারণত বনদপ্তর থেকেই গ্রহণ করতে হয়। কারণ এই বিষয়টা সাধারনত
বন এবং পরিবেশ দপ্তরই দেখে থাকে। কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে বন দপ্তরের পরিবর্তে
এই লাইসেন্স নিতে হবে শিল্প ও বাণিজ্য দপ্তর
থেকে। রাজ্য সরকারের এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন বনদপ্তর এর বিষয়গুলো সম্পর্কে
শিল্প বাণিজ্য দপ্তর কি ভূমিকা নেবে?
আসল কথা হচ্ছে শিল্প ও বাণিজ্য দপ্তরকে
কাজে লাগিয়ে বিজেপির একটা অংশ কোটি কোটি টাকা কামাই করছে। বিরোধী দলনেতা বলেন ডেসটিনেশন ত্রিপুরার নামে কয়েক দিন আগে এখানে বিরাট জাম্বুরি করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান