Monday, October 12, 2026
বাড়ি রাজ্য শহরের যানজট নিয়ন্ত্রণে মেয়র

শহরের যানজট নিয়ন্ত্রণে মেয়র

শহরের যানজট নিয়ন্ত্রণে মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের যানজটপ্রবণ এলাকা পুরনো মোটরস্ট্যান্ড বৃহস্পতিবার পরিদর্শন করেন মেয়র। তাঁর সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর রত্না দত্ত-সহ পুর নিগমের আধিকারিকরা।

পরিদর্শনের সময় ট্রাফিক দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরেই পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে অটোর উপস্থিতি, যাত্রী ওঠানামা এবং রাস্তার উপরেই যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে অভিযোগ। ফলে সেই সকল বিষয় বিবেচনা করে কিছু সিদ্ধান্ত বৃহস্পতিবার গ্রহণ করেন মেয়র।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha