Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন

মন্ত্রীসভার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন

মন্ত্রীসভার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট :মন্ত্রী সভার সিদ্ধান্ত গ্রহণ না করলেও আন্দোলনে গতি আনতে পারছে না রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির যুব সংগঠন। রাজ্যে সরকারের চাকরির ক্ষেত্রে পি.আর.টি.সি বাধ্যতামূলক করার দাবিতে বুধবার আগরতলার সার্কিট হাউজ এলাকায় জেন-জি ছাত্র ছাত্রীদের বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, রাজ্য সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে চাকরি ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক নয়।

 পরিবর্তে রাজ্যের যেকোনো বিদ্যালয় থেকে পাঁচ বছরের স্কুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে বহিঃরাজ্যের যুবক যুবতীরা রাজ্যে এসে চাকুরির পরীক্ষায় বসবে। এতে করে প্রতিযোগিতা বাড়বে এবং ত্রিপুরার ছেলেমেয়েরা বঞ্চিত হবে। তাই অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে দাবী জানিয়ে আন্দোলনে নেমেছে বলে জানান আন্দোলনকারীরা। তবে আন্দোলনের সার্থকতা আসবে যখন সরকার সিদ্ধান্ত থেকে পিছু হাঁটবে। কারণ রাজ্যে বেকারত্ব ক্রমশ বেড়ে চলেছে। প্রতিদিন আন্দোলনে নামছে রাজ্যের ছেলে মেয়েরা। এদিন আন্দোলনে রাজ্যের ছেলেমেয়েদের উপস্থিতি লক্ষণীয় না থাকলেও রাজ্যের বেকার মহলে যে ক্ষোভ বাড়ছে তাতে কোন সন্দেহ নেই।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha