স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৬ আগস্ট :সুশাসন জামানায়
কুমারঘাট থেকে পেচারথল হয়ে পানিসাগরগামী আসাম আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন অংশের অবস্থা
এখন বেহাল থেকে বেহালতর হয়ে পড়েছে। পেচারথল, নবীনছড়া, লক্ষ্মনছড়া, পানিটিলা, কাচারিছড়া
এবং সিদংছড়া সহ একাধিক স্থানে রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক
পরিস্থিতি নবীনছড়ায়। এখানে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন যানবাহন,
সাধারণ পথচারী, বাজারের নিত্যযাত্রী এবং স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের।
যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা
করছেন স্থানীয়রা। এ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরও
প্রশাসনের কোনো রকম টনক নড়েনি এখনো পর্যন্ত। এলাকাবাসী এবং সচেতন মহলের অভিযোগ, সরকার
থেকে কোটি কোটি টাকা খরচ করে কিছুদিন পর পর এই রাস্তা সংস্কার বা মেরামতের কাজ করানো
হয়।
কিন্তু বাস্তবে টাকার সাথে কাজের কোনো মিল নেই। অভিযোগ
উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের। মেরামতের খুব অল্প সময়ের মধ্যেই রাস্তা ফের ভেঙে
চুরমার হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ঠিকাদারদের
একাংশও। কাজের কোনো দীর্ঘস্থায়ী বা লঞ্জিবিটি না থাকায় এই বিপুল পরিমাণ সরকারি অর্থের
অপচয় নিয়ে জনমনে উঠছে নানা প্রশ্ন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান