স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৯
আগস্ট : বাড়ি থেকে
ডেকে নিয়ে
যাওয়ার পর
থেকে যুবক
নিখোঁজ। ঘটনা
গত রবিবার
সন্ধ্যায়। চারদিন
যাবৎ যুবকের
কোনো খোঁজ
নেই।
নিখোঁজ ঐ
যুবক আবার
সীমান্ত রক্ষী
বাহিনীতে চাকরির
জন্য সুযোগ
পেয়েছেন। ঘটনার
বিবরণে জানা
যায়, কমলপুর থানাধীন
মোহনপুর গ্রামের
বাসিন্দা জালাল
মিয়া 'র ছেলে দিলওয়ার
মিয়াকে গত
১৬ আগস্ট
সন্ধ্যা সাড়ে
ছয়টায় কে
বা কারা
বাড়ি থেকে
ডেকে নিয়ে
যায়। এরপর
থেকে দিলওয়ারের
কোনো খোঁজ
নেই। পরিবারের
পক্ষ থেকে
থানায় মিসিং
ডাইরি করা
হয়েছে। এই
ঘটনার পর
চিন্তায় ভুগছে
পরিবারের লোকজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান